ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০০, ২৯ ডিসেম্বর ২০২০

ইভিএমে ভোটগ্রহণে জনগণের আস্থা বেড়েছে: কাদের

ফাইল ছবি

ফাইল ছবি

পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণে জণগণের আস্থা বেড়েছে এবং মানুষ স্বস্তি প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

আজ (মঙ্গলবার) সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, বিএনপি ইভিএমের বিরোধিতা করলেও তাদের প্রার্থীরা এই পদ্ধতিতে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে কোনোভাবেই অনিয়মের সুযোগ নেই।

নির্বাচন কমিশনের প্রাথমিক সূত্রের বরাত দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পৌরসভাসমূহে ৬০ শতাংশেরও বেশি ভোট কাস্ট হয়েছে, কোথাও কোথাও ৭০ থেকে ৮০ শতাংশও ভোট পড়েছে। জণগণ ভোট দিতে পারে না বলে বিএনপির যে মিথ্যা অভিযোগ তার অসারতা প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, গতকালের পৌর নির্বাচনে আবারো প্রমাণ হয়েছে সরকারের প্রতি জনগণের আস্থা বেড়েছে, বিপরীতে বিএনপির প্রতি জনআস্থার পারদ ক্রমশঃ কমছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়