ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫০, ২৯ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৯:৫৬, ২৯ ডিসেম্বর ২০২০

সরকারি মাধ্যমিকে শিক্ষক নিয়োগ পেলেন ২১৫৫ জন

ফাইল ছবি

ফাইল ছবি

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের ফল প্রকাশ করা হয়েছে। এতে ২১৫৫ জনকে নিয়োগ দিতে সাময়িকভাবে মনোনীত করা হয়েছে।

আজ (মঙ্গলবার) এ ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম-কমিশন (পিএসসি)।  

২০১৮ সালের সেপ্টেম্বর মাসে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০১৯ সালের সেপ্টেম্বরে লিখিত (এমসিকিউ ধরনের) পরীক্ষা হয়। নভেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। আর চলতি বছর মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এখন লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়েছে। 

পিএসসির ফলাফল দেখতে ক্লিক করুন এখানে 

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়