নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:৪৭, ৩০ ডিসেম্বর ২০২০
আলোচিত-সমালোচিত একাদশ সংসদ নির্বাচনের ২ বছর পূর্ণ আজ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর পূর্ণ হয়েছে আজ। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত এ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মধ্যদিয়ে টানা তৃতীয়বার সরকার গঠন করে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ।
২০১৯ সালের ৭ জানুয়ারি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন আওয়ামীলীগ সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এবং ৪৭ সদস্যবিশিষ্ট মন্ত্রী সভা গঠন করেন।
ওই নির্বাচনে বাংলাদেশের বড় দু’টি দল আওয়ামীলীগ ও বিএনপিসহ নিবন্ধিত ৩৯টি দল অংশগ্রহণ করেছিল। এ নির্বাচনকে গণতন্ত্রের বিজয় হিসেবে উদযাপন করছে ক্ষমতাসীন আওয়ামীলীগ। যদিও দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি এই দিনটিকে 'গণতন্ত্র হত্যা দিবস' হিসেবে উল্লেখ করে আসছে।
২০১৮ সালের নির্বাচনে দেশে প্রথমবারের মতো ৬টি আসনে সম্পূর্ণভাবে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণ করা হয়। ইভিএম ব্যবহার করা আসনগুলো ছিল, ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ ও সাতক্ষীরা-২।
তবে ইভিএম ব্যবহার নিয়ে নির্বাচনকালীন সময়ে আলোচনা-সমালোচনাও কম হয়নি। বিএনপির নেতারা তৎকালীন সময়ে অভিযোগ তোলেছিলেন ইভিএম মেশিন ব্যবহার করে আওয়ামীলীগ ভোট কারচুপি করেছে।
এদিকে, দিনটি উপলক্ষে সারা দেশে বিজয় মিছিল, শোভাযাত্রা, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামীলীগ। অপরদিকে, বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিরোধী বিএনপিসহ বামজোট।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























