নিজস্ব প্রতিবেদক
প্রতিবন্ধী রিকশাচালক নিহতে পুলিশ সদস্য রিমান্ডে
ফাইল ছবি
রংপুরে প্রতিবন্ধী রিকশাচালক নাজমুল ইসলাম নিহতের ঘটনায় পুলিশ সদস্য হাসান আলীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া হাসান আলীর স্ত্রী সাথী বেগমকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
আজ (বুধবার) দুপুরে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফজলে এলাহী খান এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ-পুলিশ কমিশানার (কোতোয়ালি জোন) আলতাফ হোসেন।
সহকারী উপ-পুলিশ কমিশানার জানান, ২৩ ডিসেম্বর সন্ধ্যায় নগরীর আশরতপুর কোর্টপাড়া এলাকায় পুলিশ সদস্য হাসান আলীর ভাড়া বাসা থেকে প্রতিবন্ধী রিকশাচালক নাজমুল ইসলামের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে কনস্টেবল হাসান আলী ও স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে এলাকাবাসী। ঘটনার পরপরই ওই পুলিশ সদস্য ও তার স্ত্রীকে আটক করে।
আগের দিন রাতে রিকশাচুরির ঘটনাকে কেন্দ্র করে হাসান আলীর সঙ্গে নাজমুলের বিরোধ হয়। এরই জের ধরে প্রতিবন্ধী নাজমুলকে মারধর করেন হাসান আলী। একপর্যায়ে অবস্থা আশঙ্কাজনক হলে তাকে আশরতপুর কোর্টপাড়া এলাকার নিজের ভাড়া বাড়িতে নিয়ে যান হাসান আলী। পরে ওই বাড়ি থেকে নাজমুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন রাতে নাজমুলের স্ত্রী শ্যামলী বেগম বাদী হয়ে পুলিশ কনস্টেবল হাসান আলী ও তার স্ত্রী সাথী বেগমকে আসামি করে একটি মামলা করেন।
২৪ ডিসেম্বর অভিযুক্তদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা। আদালত বুধবার শুনানি শেষে হাসান আলীর ৪ দিনের রিমান্ড এবং তার স্ত্রীকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
জিজ্ঞাসাবাদ ও তদন্তে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























