ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৩, ৩০ ডিসেম্বর ২০২০

‘ভোট ডাকাতিতে বিএনপির রেকর্ড কেউ ভাঙতে পারবে না’

ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের ইতিহাসে ভোট ডাকাতিতে বিএনপির রেকর্ড কেউ ভাঙতে পারবে না। বিএনপির আমলে কখনো দেশের মানুষ ভোট প্রয়োগ করতে পারেনি। 

তিনি বলেন, আন্দোলনের নামে কোনো সহিংসতা মেনে নেয়া হবে না। দেশের জনগণকে সঙ্গে নিয়ে এর জবাব দেয়া হবে।

বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের নামে কোনো নৈরাজ্য সৃষ্টি করলে জনগণের সম্পদ রক্ষায় সরকার কঠোর ব্যবস্থা নেবে।

ইভিএমে ভোট দিলে নাকি সব ভোট নৌকার বাক্সে চলে যায়- বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, তাহলে কি নৌকার ভোট ধানের শীষে যাওয়ায় তাদের দুজন পৌর মেয়র জয়ী হয়েছেন? 

আলোচনা সভায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান সভাপতিত্ব করেন। এতে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম ও উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচিসহ অন্যান্য নেতারা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়