ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৮, ৩০ ডিসেম্বর ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১২৩৫, মৃত্যু ২২

ফাইল ছবি

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমিত আরও ২২ জনের প্রাণহানি হয়েছে। ফলে দেশে মোট মৃত্যু দাঁড়াল ৭ হাজার ৫৩১  জনে। 

একই সময় ১৫ হাজার ২২৯ টি নমুনা পরীক্ষা করে নতুন ১ হাজার ২৩৫ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

গত ৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছিল। সেই থেকে এখন পর্যন্ত  আক্রান্তের তালিকায় নাম লিখালেন ৫ লাখ ১২ হাজার  ৪৯৬ জন।        

বুধবার (৩০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এ সকল তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুসারে, একদিনে আরো ১ হাজার ৫০৭ জন করোনাকে জয় করেছেন। ফলে দেশে করোনাভাইরাস থেকে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৫৬ হাজার ৭০ জনে।  

আইনিউজ/এসডিপি  

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়