নিজস্ব প্রতিবেদক
বিমানবন্দরে পঞ্চম বোমা উদ্ধার
সংগৃহীত ছবি
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণকাজ করার সময় ২৫০ কেজি ওজনের আরো একটি পুরোনো বোমা উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট পাঁচটি বোমা উদ্ধার করা হলো। আজ (বৃহস্পতিবার) বিকালে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে পাইলিংয়ের সময় মাটি খুঁড়ে বোমাটির সন্ধান পান শ্রমিকরা।
হজরত শাহজালাল বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান জানান, বোমাটি নিস্ক্রিয় করে নিরাপদ স্থানে নিয়ে গেছে বিমান বাহিনীর বোমা নিস্ক্রিয়কারী দল। ধারণা করা হচ্ছে এখানে আরো বোমা আছে। তবে বেশ কয়েকবার এলাকাটি স্ক্যান করেও সেগুলোর অবস্থান শনাক্ত করা যায়নি। এগুলো মাটির বেশি গভীরে রয়েছে। এজন্যই স্ক্যানারে ধরা পড়ছে না।
এর আগে গত ৯ ডিসেম্বর বিমানবন্দরের নির্মাণাধীন টার্মিনাল থেকে প্রথম বোমা উদ্ধার হয়। এরপর ১৪, ১৯ ও ২৮ ডিসেম্বর আরো তিনটি বোমা উদ্ধার হয়।
বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাওয়া বোমাগুলো হয়তো ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল। তবে এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়েরও হতে পারে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























