ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৪, ৩০ ডিসেম্বর ২০২০

বৃহস্প‌তিবার ব্যাংক হলিডে, লেনদেন বন্ধ

ফাইল ছবি

ফাইল ছবি

বৃহস্প‌তিবার (৩১ডিসেম্বর) ব্যাংক হলিডে। এ উপলক্ষে ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে।  বন্ধ থাকবে শেয়ার বাজারের লেনদেনও।

তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।

সাধারণত, ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো পঞ্জিকা বছরের আর্থিক হিসাব শেষ করে। এদিনে বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয়। যে কারণে এ দিনটিকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়। 

এদিন ব্যাংক খোলা থাকলেও কোনো ধরনের লেনদেন হবে না। তবে এ সময় গ্রাহকরা কার্ডের মাধ্যমে সীমার মধ্যে টাকা উত্তোলন করতে পারবেন।

একইভাবে ১ জুলাইও ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়ে থাকে। ওইদিন ব্যাংকগুলোতে অর্ধবার্ষিকী প্রতিবেদন করা হয়। দিনটিতে বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাফতরিক কার্যক্রম করা হয় না।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়