ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৩২, ৩১ ডিসেম্বর ২০২০

স্পিকারকে রাষ্ট্রপতির নতুন বছরের শুভেচ্ছা

জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ইংরেজি নতুন বছর ২০২১-এর শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

রাষ্ট্রপতির পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম-উজ-জামান সংসদ ভবনস্থ স্পিকারের কার্যালয়ে ড. শিরীন শারমিন চৌধুরীর নিকট ইংরেজি নববর্ষ ২০২১-এর শুভেচ্ছা কার্ড হস্তান্তর করেন।

এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়