নিজস্ব প্রতিবেদক
গণতন্ত্র আছে বলেই বিএনপি নির্বাচনে জয়লাভ করছে: কাদের
ফাইল ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্র আছে বলেই দেশে নিয়মিত নির্বাচন-উপনির্বাচন হছে এবং বিএনপিও নিয়মিত অংশ নিতে পারছে, জয়লাভও করছে।
তিনি বলেন, দেশে কোনো স্বৈরতন্ত্র নেই; আছে গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ আর বাক স্বাধীনতা। আর তাই বিএনপি প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে কথা বলতে পারছে, অবিরাম বিষোদগার করতে পারছে।
আজ (বৃহস্পতিবার) নিজ সরকারি বাসা থেকে ভার্চুয়াল কনফারেন্সে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সমসাময়িক পরিস্থিতি নিয়ে কথা বলার সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপি ধ্বংসাত্মক রাজনীতির ধারক ও বাহক। শেখ হাসিনার অর্জনে প্রতিহিংসার আগুনে তারা দগ্ধ হচ্ছে প্রতিনিয়ত।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার মানবিক নেতৃত্বের কারণে করোনা মহামারিতে একজন মানুষও না খেয়ে মরেনি। এটি বিএনপির কষ্টের কারণ।
বিশ্বসমাজ দেশের প্রশংসা করলেও বিএনপি ধ্বংস ছাড়া কিছু দেখতে পায় না উল্লেখ করে মন্ত্রী বলেন, আসলে তাদের সমস্যা মনস্তাত্ত্বিক। তারা সৃষ্টিতে নয়, ধ্বংসাত্মক প্রবণতায় ভুগছে। জনগণ এখন আর সমালোচনার কাসুন্দি ঘাঁটা পছন্দ করে না। আর এজন্যই বিএনপির ধ্বংসাত্মক কর্মসূচি ও মিথ্যাচারে জনগণ সাড়া দেয় না।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























