ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৭, ৩১ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৬:২৪, ৩১ ডিসেম্বর ২০২০

দেশে করোনায় কাড়ল আরও ২৮ প্রাণ

ফাইল ছবি

ফাইল ছবি

২০২০ সালের ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয় বাংলাদেশে। সেই থেকে এখন পর্যন্ত ভাইরাসটির কবলে পড়েছেন ৫ লাখের বেশি মানুষ। ভাইরাসটি কেড়েছে সাড়ে সাত হাজারের বেশি প্রাণ। 

বছরের শেষ দিনে স্বাস্থ্য অধিদপ্তর জানালো আরও ২৮ জনের মৃত্যুর খবর। সাথে নতুন সংক্রমণ ১ হাজার ১৪ জন।

দেশে মোট মৃত্যু দাঁড়াল ৭ হাজার ৫৫৯  জনে।  মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৫ লাখ ১৩ হাজার  ৫১০ জনে। করোনা শনাক্তে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ২৫৪ টি। 

গত ৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছিল। এর দশ দিন অর্থাৎ ১৮ মার্চ ভাইরাসটির সংক্রমণে প্রথম মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এ সকল তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুসারে, একদিনে আরো ১ হাজার ৩৮৯ জন করোনাকে জয় করেছেন। ফলে দেশে করোনাভাইরাস থেকে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৫৭ হাজার ৪৫৯ জনে।  

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়