নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:০০, ১ জানুয়ারি ২০২১
স্বাভাবিক জীবনে ফেরার আশায় স্বাগতম ২০২১
ফাইল ছবি
বিদায় নিল ২০২০। স্বাগতম ২০২১। সব দুঃখ-বেদনা ভুলে নতুন বছরকে বরণ করছে বাংলাদেশসহ বিশ্বব্যাপী। নতুন বছরে সকলের একটাই আশা, করোনা থেকে মুক্তি। করোনার কার্যকর ভ্যাকসিন পৌঁছে যাক সকলের কাছে। জাতীয় জীবনে আসুক সাম্য ও সমৃদ্ধি।
নতুন বছর করোনার ক্ষতি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে ঘরে ঘরে সব বয়সী মানুষের একই প্রত্যাশা, ২০২১ সাল হোক ক্ষতি কাটিয়ে ওঠার।
বৃহস্পতিবার সূর্যাস্তের পর থেকে শুরু হয়েছিল নতুন খ্রিস্টীয় বছরের প্রহর গোনা। ঘড়ির কাঁটা যখন রাত ১২ টা তখন রাজধানীসহ সারাদেশে নানা আয়োজনে নতুন বছরকে বরণ করল বাংলাদেশিরা। পুরনোর তালিকায় পড়ে রইল ২০২০ সালের বর্ষপঞ্জিটি।
২০২০ সালে কেউ হারিয়েছেন প্রিয়জন, কেউ হারিয়েছে চাকরি। কিন্তু সকলের একটাই আশা অতীতকে ভুলে নতুন বছরে জীবন হবে অনাবিল আনন্দের।
২০২১ কে বরণ করে নিতে করোনা মহামারির মধ্যেও জমকালো আতশবাজি আর আলোকসজ্জায় দেশে দেশে বরণ করে নেয়া হয়েছে খ্রিস্টীয় নতুন বছর ২০২১। নানা সংকট, সংঘাত, পীড়নের মধ্যেও বেঁচে থাকার নতুন স্বপ্ন, লড়াই করার নতুন উদ্দীপনা আর সংকট পেরোনোর নতুন প্রত্যাশা নিয়ে মানুষ বরণ করেছে নতুন বছরকে।
নতুন এই বছর সবার কাছে অফুরান প্রত্যাশা নিয়ে এসেছে। এই নতুন হোক উত্তরণের, কালের যাত্রায় এগিয়ে চলার। নতুনের আবাহনে জেগে উঠুক সমগ্র দেশ, বিশ্ব। ২০২১ সাল মানুষের জীবনে বয়ে আনুক সুখ ও সমৃদ্ধি।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























