ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১২, ১ জানুয়ারি ২০২১

‘নতুন আশার মালা গেঁথে সমৃদ্ধ বাংলাদেশ এগিয়ে যাবে’

সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের রাজনীতিতে নেতিবাচক ধারার পরিবর্তে ইতিবাচক ধারা ফিরে এসে নতুন বছরের নতুন আশার মালা গেঁথে সমৃদ্ধ বাংলাদেশ এগিয়ে যাবে।

শুক্রবার (১ জানুয়ারি) তার সরকারি বাসভবনে আয়োজিত ব্রিফিংয়ের সময় মন্ত্রী এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নতুন বছরে করোনাজনিত নানা খাতে সংকট কাটিয়ে বাংলাদেশ সম্ভাবনার নবদিগন্তে এগিয়ে যাবে।

সেতুমন্ত্রী বলেন, নতুন বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে সম্ভাবনার নতুন কলি প্রস্ফুটিত হবে। এতে দেশের জন্য আরো নতুন নতুন সম্ভাবনার দ্বার খুলবে যা দেশের জনগণের ভাগ্য পরিবর্তন করবে।

দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আশা করছি, বৈশ্বিক মহামারিতে থমকে যাওয়া পুরো বিশ্ব নতুন বছরে করোনামুক্তির মাধ্যমে নবজীবনের রূপ ফিরে পাবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়