নিজস্ব প্রতিবেদক
দেশের বিদ্যালয়গুলোতে চলছে নতুন বই বিতরণ
ফাইল ছবি
বছরের প্রথম দিনে সারাদেশের বিদ্যালয়গুলোতে বিনামূল্যে নতুন বই বিতরণের কার্যক্রম চলছে। করোনাভাইরাসের কারণে এবার বই উৎসবের আয়োজন করা হয়নি। তবে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
এর আগে বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে নতুই বই বিতরণে উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির মধ্যে প্রাথমিক ও মাধ্যমিকের সাড়ে চার কোটি শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে নতুন বই পৌঁছে দিতে সবধরনের ব্যবস্থা নিয়েছে। তবে করোনার কারণে অন্যান্য বছরের মতো উৎসবের মাধ্যমে এবার নতুন বই বিতরণ করা হচ্ছে না। শিক্ষার্থীদের অভিভাবকরা স্বাস্থ্যবিধি মেনে বই সংগ্রহ করছেন।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১২ দিনের মধ্যে কোনো সমাগম ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে সব শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২১ সালে সর্বমোট পাঠ্যপুস্তকের সংখ্যা ১০ কোটি ২৫ লাখ ৮২ হাজার ৫৫৫টি। এর মধ্যে প্রথম-দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর জন্য দুই কোটি ৫৯ লাখ ৯২ হাজার ৬৭১ টি বই, তৃতীয়-চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর জন্য ছয় কোটি ৯৬ লাখ, ৯৭ হাজার ৩৭৪ টি। এর মধ্যে ৯৪ হাজার ২৭৫ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও সাদ্রী) শিশুদের জন্য পাঁচটি ভাষায় প্রাক-প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত প্রায় দুই লাখ ১৩ হাজার ২৮৮টি বিশেষ ভাষায় বই বিতরণ করা হবে। তবে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা তাদের ভাষায় শুধুমাত্র বাংলা বইটি পাবে। এ বছর সাঁওতাল ভাষায় পাঠ্যপুস্তক দেয়া সম্ভব হচ্ছে না। এবার ৯ হাজার ১৯৬ জন দৃষ্টি প্রতিবন্ধীর জন্য ব্রেইল পদ্ধতির বই বিতরণ করা হবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























