নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:৩৯, ১ জানুয়ারি ২০২১
করোনাভাইরাস
বছর শুরুর দিনে মৃত্যু কমেছে
ফাইল ছবি
নতুন বছরের প্রথম দিনে করোনাভাইরাসে দেশে মৃতের সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ১৭ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে সাত হাজার ৫৭৬ জনের।
এদিন মোট ১২ হাজার ১০৩টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরো ৯৯০ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার আট দশমিক ১৮ শতাংশ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে পাঁচ লাখ ১৪ হাজার ৫০০ জনে দাঁড়াল।
আজ (শুক্রবার) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১০ জন পুরুষ ও সাত জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের ৪১-৫০ বছরের মধ্যে, চার জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব রয়েছেন ১২ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো এক হাজার ১৯৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন চার লাখ ৫৮ হাজার ৬৫৬ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৩২ লাখ ৩৯ হাজার ৭০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দেশে মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৮৮ শতাংশ। আর মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ১৫ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৪৭ শতাংশ।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























