ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

পীরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৪, ১ জানুয়ারি ২০২১

এবার পীরগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙল যুবক

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভাঙচুরের সময় এক যুবককে আটক করেছে পুলিশ। 

আজ (শুক্রবার) বিকেল ৪টার দিকে পৌর শহরের পূর্ব চৌরাস্তায় এ ঘটনা ঘটে। আটক নূর আলম (৪২) শহরের রঘুনাথপুর গ্রামের অহিদুল ইসলামের ছেলে।

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, আটক ওই যুবক বিকেলে শহরের পূর্ব চৌরাস্তায় নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল ইট দিয়ে আঘাত করতে থাকে। এতে ম্যুরালের একটি অংশ ভেঙে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তার বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, ঘটনাটি দুঃখজনক। তার বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ৫ ডিসেম্বর রাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়