ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০২, ১ জানুয়ারি ২০২১

আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক উপ-কমিটির সহ-সম্পাদক মাশরাফি

মাশরাফি

মাশরাফি

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজাকে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সহ-সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার ১০০ সদস্যের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি অনুমোদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জনসচেতনতা তৈরিতে মাশরাফির জনপ্রিয়তা কাজে লাগানোর উদ্দেশে তাকে এই পদে আনা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

তিনি বলেন, মাশরাফি বিন মুর্তজা আমাদের গর্ব, তরুণ সমাজের আইকন। পরিবেশ রক্ষায় এ ধরনের সেলিব্রেটিদের রাখায়, তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।

বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটিতে চেয়ারম্যান হিসেবে থাকছেন অধ্যাপক খন্দকার বজলুল হক। সদস্য সচিব থাকছেন দেলোয়ার। মাশরাফি ছাড়াও উপ-কমিটিতে আরো ৬ জন সংসদ সদস্যকে রাখা হয়েছে। তারা হলেন- পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, দীপংকর তালুকদার, জাফর আলম, আমিরুল আলম মিলন, নাহিদ ইজাহার খান ও মমতাজ বেগম।

কমিটিতে বিশেষজ্ঞ হিসেবেও ১৭ জনকে রাখা হয়েছে।

প্রসঙ্গত, একাদশ সংসদ নির্বাচনে নড়াইল থেকে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন মাশরাফি। গত বছর তিনি ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়ে দেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়