ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১৯, ১ জানুয়ারি ২০২১

৭৮ পাউন্ডের কেক কেটে রাষ্ট্রপতির জন্মদিন পালন

৭৮ পাউন্ডের কেক

৭৮ পাউন্ডের কেক

কিশোরগঞ্জে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ৭৮তম জন্মদিন বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। ১৯৪৪ সালের পহেলা জানুয়ারি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন রাষ্ট্রপতি।

শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ সংলগ্ন নরসুন্দা মুক্তমঞ্চে ৭৮ পাউন্ড ওজনের কেক কেটে পালন করা হয় হাওরের কৃতি সন্তান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জন্মদিন। মুক্তমঞ্চ ও এর আশপাশে দাঁড়িয়ে রাষ্ট্রপতির জন্মদিনের আনুষ্ঠানিকতা দেখতে ছুটে আসেন কয়েক হাজার মানুষ।

এ সময় রাষ্ট্রপতির মেজ ছেলে রাসেল আহমেদ তুহিন ও চলচ্চিত্র অভিনেতা সাইমন সাদিক উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির জন্মদিন উপলক্ষে কেক কাটা ছাড়াও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে নরসুন্দা নদীর ওপর নৌকার আদলে নির্মিত মঞ্চে অতিথিদের নিয়ে কেক কাটা হয়।

জন্মদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জন্মদিন উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শাহ আজিজুল হক।

পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, জেলা পরিষদের চেয়ারমান অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া, রাষ্ট্রপতির ছোট ছেলে রাসেল আহমেদ তুহিন, চিত্রনায়ক সায়মন সাদিকসহ শহরের বিশিষ্ট নাগরিকেরা উপস্থিত ছিলেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়