আবহাওয়া ডেস্ক
দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বইছে মৃদ্যু শৈত্যপ্রবাহ
ফাইল ছবি
বছরের প্রথম দিনেই দেশের বিভিন্ন অঞ্চলে ছিল শৈত্যপ্রবাহ। আজও সেই ধারা অব্যাহত রয়েছে। বিশেষ করে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদ্যু শৈত্যপ্রবাহ।
শনিবার (২ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে শৈত্যপ্রবাহের এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগসহ নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা ও শ্রীমঙ্গল অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আগামী ৭২ ঘণ্টায় (৩ দিন) রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
এর আগে শুক্রবার (১ জানুয়ারি) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ড ও রাঙ্গামাটিতে ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























