নিজস্ব প্রতিবেদক
পরিবেশ সুরক্ষায় গণমাধ্যমের সহায়তা চান পরিবেশ মন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকার অবৈধ ইটভাটা, যানবাহন, কলকারখানার বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ কাঙ্খিত পর্যায়ে নিয়ে আসতে সরকারের সকল উদ্যোগের সাথে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। পলিথিন, প্লাস্টিকসহ ক্ষতিকর বস্তুর ব্যবহার রোধসহ সার্বিক পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টিতে সহায়তার জন্য আমি গণমাধ্যমগুলির সহায়তা চাই। সকলের সম্মিলিত প্রয়াসেই পরিবেশ সুরক্ষায় সফলতা আসবে।
শনিবার (২ জানুয়ারি ) দুপুরে অনলাইন পত্রিকা 'দ্যা নিউজ'এর ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এসব কথা বলেন।
পরিবেশ মন্ত্রী বলেন, দেশের অভ্যুদয় থেকে শুরু করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাসহ জাতীয় বিভিন্ন ক্রান্তিকালে গণমাধ্যম বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। দুর্নীতি, অনিয়ম দূর করতে দেশের গণমাধ্যমগুলির দায়িত্বশীল ভূমিকাও প্রশংসনীয়।
মন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার অবাধ তথ্য প্রবাহ ও জনগণের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। এজন্য সরকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি অনলাইন গণমাধ্যমকেও পর্যায়ক্রমে রেজিস্ট্রেশন প্রদান অব্যাহত রেখেছে। জনপ্রিয় নতুন এ গণমাধ্যমটি সঠিক ও বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশ করলেই জনগণের কল্যাণ। ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও গুজব প্রচার হতে বিরত থাকার জন্য আমি এ গণমাধ্যমের কর্তৃপক্ষের প্রতি আহবান জানাই।
পরিবেশ মন্ত্রী বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এনেছেন অধিকাংশ মানুষকে। গৃহহীনদের বাসস্থানের ব্যবস্থা করছেন। জনকল্যাণে গৃহীত সরকারের এসকল পদক্ষেপসমূহ জনগণকে অবহিত করতে গণমাধ্যম আরও কার্যকরী ভূমিকা পালন করতে পারে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ও চেতনার প্রচার অব্যাহত রাখতে হবে। পরিবেশ মন্ত্রী বলেন, সংবাদ পরিবেশনের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন সামাজিক দায়িত্ব পালন করছে যা সত্যিই প্রশংসনীয় ।
অনলাইন পত্রিকা 'দ্যা নিউজ' এর সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলা একাডেমির পরিচালক অপরেশ কুমার ব্যানার্জি, ইন্ডিয়ান করেসপন্ডেন্টস এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট সাংবাদিক বাসুদেব ধর, আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য মানিক লাল ঘোষ, মাদারীপুর রাজৈর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্রনাথ বারুরী এবং ব্যারিস্টার সৌমিত্র সরদার প্রমুখ।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























