ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৮, ২ জানুয়ারি ২০২১

ভ্যাকসিনের দাম জানালেন স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি

ফাইল ছবি

মহামারি করোনাভাইরাসের ভ্যাকসিনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ায় অনেক দেশের তুলনায় কম দামে অল্প সময়ে ভ্যাকসিন পাবে বাংলাদেশ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ (শনিবার) মানিকগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। 

মন্ত্রী বলেন, অক্সফোর্ডের ভ্যাকসিন সর্বোচ্চ ৫ ডলার (বাংলাদেশি টাকায় ৪২৫ টাকা) খরচে পাওয়া যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অক্সফোর্ডের ভ্যাকসিন শিগগিরই অনুমোদন দেবে। এ ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া কম বলেও জানান তিনি।

প্রায় ৬ কোটি মানুষের জন্য ভ্যাকসিনের অর্ডার নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, পর্যায়ক্রমে আরো অর্ডার দেওয়া হবে।

তিনি বলেন, অক্সফোর্ডের ভ্যাকসিন তিন কোটি ডোজই পাওয়া যাবে, প্রথম চালানে আসবে ৫০ লাখ ডোজ। যা চলতি মাসেই পাওয়া যাবে।

তিনি আরো বলেন, প্রথম চালানের ভ্যাকসিন কাদের প্রথম দেওয়া হবে, সে বিষয়ে তালিকা প্রণয়নে প্রধানমন্ত্রীর মূখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে। তবে ভ্যাকসিন দেওয়ার পরও মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়