ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

দিনাজপুর সংবাদদাতা

প্রকাশিত: ১৯:২৪, ২ জানুয়ারি ২০২১

অবশেষে দেশে এলো ভারতের পেঁয়াজ

ফাইল ছবি

ফাইল ছবি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রায় তিন মাস বন্ধের পর ভারত থেকে পেঁয়াজ এসেছে।

আজ (শনিবার) বিকেল সাড়ে তিনটায় ভারত থেকে একটি পেঁয়াজবোঝাই ট্রাক দেশে আসার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হলো।

হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, শনিবার দেশে ভারতীয় পেঁয়াজের প্রথম চালান এসেছে। দীর্ঘদিন ধরে ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ রেখেছিল। তারা ২৮ ডিসেম্বর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। 

বাজারে ভারতীয় পেঁয়াজের সরবরাহ হলে কেজি প্রতি দাম ২২-২৫ টাকা কমে আসবে বলে জানান তিনি।

শনিবার যে পেঁয়াজের ট্রাকটি দেশে আসেছে সেটিতে আনুমানিক ১৫ মেট্রিক টন পেঁয়াজ রয়েছে।

গত বছরের ১৪ সেপ্টেম্বর কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ভারত সরকার হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। ফলে দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায়।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়