ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১৩:০২, ৩ জানুয়ারি ২০২১
আপডেট: ১৩:০৩, ৩ জানুয়ারি ২০২১

পাঁচ অঞ্চলে বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা আরও কমবে

ফাইল ছবি

ফাইল ছবি

আজ দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সামনে তা আরও কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৩ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদফতর সূত্রে  জানা গেছে, নওগাঁ, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে।

এদিকে টানা তৃতীয় দিনের মতো আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়। সেখানে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

সারাদেশে আজ দিন ও রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। তার পরের তিন দিনে রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদফতরের সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়