নিজস্ব প্রতিবেদক
৩৯তম বিসিএস উত্তীর্ণদের স্বাস্থ্য পরীক্ষার সূচি প্রকাশ
ফাইল ছবি
বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে সাময়িকভাবে সুপারিশ করা দুই হাজার সহকারী সার্জন পদে মনোনীত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, স্বাস্থ্য পরীক্ষা ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে ৮টায় শুরু হবে স্বাস্থ্য পরীক্ষা।
স্বাস্থ্য পরীক্ষা হবে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় হৃদ্রোগ ইন্সটিটিউট ও হাসপাতালে।
২০১৮ সালের ৩ আগস্ট ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানীর ৩২টি কেন্দ্রে এই বিশেষ বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩৭ হাজার ৫৮৩ চাকরিপ্রত্যাশী অংশ নেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























