ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৬, ৩ জানুয়ারি ২০২১
আপডেট: ১৫:৩৩, ৩ জানুয়ারি ২০২১

২৪ ঘণ্টায় মৃতের তালিকায় আরও ২৭ জন

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের তালিকায় যুক্ত হলেন আরো ২৭ জন। একই সাথে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮৩৫ জন। 

দেশে মোট মৃত্যু দাঁড়াল ৭ হাজার ৬২৬ জনে। মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৫ লাখ ১৬ হাজার ১৯ জনে। করোনা শনাক্তে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১০ হাজার ৯২৫ টি।

গত ৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছিল। এর দশ দিন অর্থাৎ ১৮ মার্চ ভাইরাসটির সংক্রমণে প্রথম মৃত্যু হয়।

রোববার (৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এ সকল তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুসারে, একদিনে আরো ৯৭৮ জন করোনাকে জয় করেছেন। ফলে দেশে করোনাভাইরাস থেকে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৬০ হাজার ৫৯৮ জনে।     

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়