আবহাওয়া ডেস্ক
জানুয়ারিতে তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস
ফাইল ছবি
জানুয়ারিতে দেশে ১-২টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। তাপমাত্রা ৪-৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার একমাস মেয়াদি পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, বড় এলাকা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে এলে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। আর ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে এলে তাকে মাঝারি এবং সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়।
গত ১৮ থেকে ২৩ ডিসেম্বর ও ২৬ থেকে ৩১ ডিসেম্বর রংপুর ও রাজশাহী বিভাগ এবং যশোর ও কুষ্টিয়া অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যায়। গত ১৯ ডিসেম্বর রাজারহাটে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
গত ডিসেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে বলতে গেলে শতভাগ (৯৮.৮) বৃষ্টিপাত কম হয়েছিল। জানুয়ারি মাসেও স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























