ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৭, ৪ জানুয়ারি ২০২১

ঢাকা কেন্দ্রীয় কারাগারে যুদ্ধাপরাধ মামলার আসামি মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগার

ঢাকা কেন্দ্রীয় কারাগার

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি মাওলানা আকবর আলী (৯০) মৃত্যুবরণ করেছেন।

রোববার (৩ জানুয়ারি) দিবাগত রাতে কারাগার থেকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার মো. মাহবুবুল ইসলাম।

তিনি বলেন, আকবর আলী মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হিসেবে কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। বার্ধক্যজনিত কারণে রোববার রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আকবর আলীর বাড়ি কুড়িগ্রাম উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়া ভবেশ উলামাগঞ্জ গ্রামে।

তার ছেলে মো. রফিকুল ইসলাম জানান, উলিপুরের বালাচর নাসিরিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন আকবর আলী। মানবতাবিরোধী অপরাধ মামলায় ২০২০ সালে ৮ মার্চ তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়