স্পোর্টস ডেস্ক
আপডেট: ১৪:৫৪, ৪ জানুয়ারি ২০২১
মাশরাফিকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণা
সংগৃহীত ছবি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ওয়ানডের প্রাথমিক দলে নেই বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
বাংলাদেশ সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে গত মার্চে। জিম্বাবুয়ের বাংলাদেশ সফরে সর্বশেষ ওয়ানডে খেলে টাইগাররা। সেই সিরিজের পর নেতৃত্ব থেকে সরে দাঁড়ান মাশরাফি।
অধিনায়কত্ব ছাড়া মাশরাফিকে দলে নেওয়া হবে কি না এ নিয়ে বিগত কয়েকদিন দেশের ক্রিকেটে ছিল জল্পনা-কল্পনা। অবশেষে আজ জানা গেলো ঘোষিত দলে জায়গা হয়নি মাশরাফির।
একনজরে ওয়ানডের প্রাথমিক দল: তামিম ইকবাল, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, আল আমিন হোসেন, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, হাসান মাহমুদ, মোহাম্মদ মিঠুন, সাইফ উদ্দিন, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান, নাঈম শেখ, রুবেল হোসেন ।
টেস্টের প্রাথমিক দল: মুমিনুল হক সৌরভ, তাসকিন আহমেদ, তামিম ইকবাল, খালেদ আহমেদ, সাকিব আল হাসান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী চৌধুরী, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী, এবাদত হোসেন চৌধুরী
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























