নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:৪৮, ৪ জানুয়ারি ২০২১
একদিনে নতুন শনাক্ত ৯১০, মৃত্যু ২৪
ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের তালিকায় যুক্ত হলেন আরো ২৪ জন। একই সাথে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯১০ জন।
দেশে মোট মৃত্যু দাঁড়াল ৭ হাজার ৬৫০ জনে। মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৫ লাখ ১৬ হাজার ৯২৯ জনে।
গত ২৪ ঘণ্টায় ১৮০টি ল্যাবরেটরিতে ১২ হাজার ৭০১টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৯৬টি নমুনা পরীক্ষা করা হয়।
গত ৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছিল। এর দশ দিন অর্থাৎ ১৮ মার্চ ভাইরাসটির সংক্রমণে প্রথম মৃত্যু হয়।
সোমবার (৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এ সকল তথ্য পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯১৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৬১ হাজার ৫১৫ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে পাঁচ লাখ ১০ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ৭ হাজার ১৩৮ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























