নিজস্ব প্রতিবেদক
বিএনপি কালো পতাকা উত্তোলন ও ব্যাজ ধারণ করবে মঙ্গলবার
ফাইল ছবি
দশম জাতীয় সংসদ নির্বাচনের (৫ জানুয়ারি নির্বাচন) সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (৫ জানুয়ারি) কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করবে বিএনপি।
আজ (সোমবার) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা দেন।
তিনি বলেন, বিগত ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দল নির্বাচন বর্জনের পরও জনগণের দাবিকে উপেক্ষা করে একতরফা ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলের কলঙ্কিত অধ্যায়কে ঘৃণার সঙ্গে স্মরণ করার জন্য আগামীকাল ৫ জানুয়ারি সারাদেশে বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং দলের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে।
এছাড়া সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় আগমী ৭ জানুয়ারি বৃহস্পতিবার সারাদেশে থানা পর্যায়ে বিএনপিসহ সকল অঙ্গ-সংগঠন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করবে, জানান রুহুল কবির রিজভী।
তিনি আরো জানান, নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে আগামী ১০ জানুয়ারি রোববার বিএনপির উদ্যোগে সারাদেশে পৌরসভা ও মহানগরে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে ওই দিন সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























