নিজস্ব প্রতিবেদক
নির্মাণাধীন সার গোডাউনে মিললো ৫ মর্টারশেল
সংগৃহীত ছবি
কুমিল্লার চান্দিনা উপজেলার বিএডিসি (সেচ) বিভাগের নির্মাণাধীন সারের গোডাউনে মাটির নিচ থেকে পাঁচটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে।
আজ (সোমবার) সকাল সাড়ে ১১টার দিকে এগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন চান্দিনা থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস।
বিএডিসি চান্দিনা অফিস সূত্রে জানা যায়, নির্মাণাধীন সার গোডাউনের কলামের জন্য খননকৃত প্রায় সাত ফুট গভীর মাটির নিচে মর্টারশেলগুলো দেখতে পান শ্রমিকরা। পরে তারা কর্তৃপক্ষকে জানায়। কর্তৃপক্ষ স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় এগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং এগুলো নিষ্ক্রিয় করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
চান্দিনা উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজি মালেক জানান, ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী চান্দিনা উপজেলা সড়ক যোগাযোগের খুবই গুরুত্বপূর্ণ। ১৯৭১ সালে এখানে পাকিস্তানি সেনাদের ক্যাম্প ছিল।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























