ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২১, ৪ জানুয়ারি ২০২১

পৌর নির্বাচন: তৃতীয় ধাপে বৈধ ৩৫৫০ প্রার্থী

ফাইল ছবি

ফাইল ছবি

তৃতীয় ধাপে ৬৪ পৌরসভার নির্বাচনে ৩ হাজার ৫৫০ জন প্রার্থী বৈধতা পেয়েছেন। এর মধ্যে মেয়র পদে ২৫৭ জন, সংরক্ষিত নারী আসনে ৭৭২ জন আর সাধারণ কাউন্সিলর পদে ২ হাজার ৫২১ জনের প্রার্থীতা বৈধতা পেয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপসচিব (চলতি দায়িত্বে) ও পৌরসভার সাধারণ নির্বাচনের সমন্বয়ক মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এই ৬৪ পৌরসভায় আগামী ৩০ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। এইসব পৌরসভা নির্বাচনে গত ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই রোববার (৩ জানুয়ারি) শেষ হয়েছে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১০ জানুয়ারি।

তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি পৌরসভাগুলোতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সবগুলো পৌরতে ব্যালটের মাধ্যমে ভোট হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়