আইনিউজ ডেস্ক
প্রকাশিত: ২২:১৭, ৪ জানুয়ারি ২০২১
আপডেট: ২৩:৩৪, ৪ জানুয়ারি ২০২১
আপডেট: ২৩:৩৪, ৪ জানুয়ারি ২০২১
ছয় মাসে কালো টাকা সাদা করেছেন ৭৬৫০ জন
ফাইল ছবি
২০২০-২০২১ অর্থবছরের প্রথম ছয় মাসে ৭ হাজার ৬৫০ জন কালো টাকা সাদা করেছেন। ব্যক্তি শ্রেণির করদাতা থেকে সরকার রাজস্ব পেয়েছে ৯৬২ কোটি টাকা।
সোমবার (৪ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মু’মেন এই তথ্য নিশ্চিত করেছেন। এবার ১০ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে এনবিআর।
কর বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, এই সুযোগ নিয়ে শেয়ারবাজারে ২০৫ জন কালো টাকা সাদা করেছেন। এর মাধ্যমে এনবিআর আয়কর পেয়েছে প্রায় ২২ কোটি ৮৪ লাখ টাকা। এছাড়া আবাসনসহ অন্যান্য খাতে আরও ৭ হাজার ৪৪৫ জন কালো টাকা বিনিয়োগ করেছেন। এতে এনবিআর ৯৩৯ কোটি ৭৬ লাখ টাকা কর পেয়েছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























