ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৩, ৫ জানুয়ারি ২০২১
আপডেট: ১৬:৪২, ৫ জানুয়ারি ২০২১

করোনা: ২৪ ঘণ্টায় প্রাণহানি ২০, নতুন শনাক্ত ৯৯১

করোনাভাইরাস

করোনাভাইরাস

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানির তালিকায় যুক্ত হলেন আরো ২০ জন। একই সাথে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯৯১ জন।  

দেশে মোট মৃত্যু দাঁড়াল ৭ হাজার ৬৭০ জনে। মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৫ লাখ ১৭ হাজার ৯২০ জনে। ২৪ ঘণ্টায় ১৮০টি ল্যাবরেটরিতে ১৪ হাজার ৪৬২ টি নমুনা পরীক্ষা করা হয়।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার ধরনে টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন

মঙ্গলবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এ সকল তথ্য পাওয়া গেছে।

গত ৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছিল। এর দশ দিন অর্থাৎ ১৮ মার্চ ভাইরাসটির সংক্রমণে প্রথম মৃত্যু হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৪৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৬২ হাজার ৪৫৯ জন। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়