নিজস্ব প্রতিবেদক
‘চাকরি করার নয়, দেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে’
ওবায়দুল কাদের
চাকরি করার মানসিকতা ত্যাগ করে, চাকরি দেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এজন্য তরুণদের উদ্যোক্তা হয়ে ওঠার জন্য সরকার নানামুখী সুযোগ উন্মুক্ত করে রেখেছে। তারুণ্যের অমিত শক্তি ও সম্ভাবনাকে চাকরির গণ্ডিতে বন্দি না করে স্বাধীন পেশা বেছে নিতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমনটাই বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, তরুণরাই আগামী দিনের বাংলাদেশ, তরুণরাই বাস্তবায়ন করবে স্বাধীনতার স্বপ্ন। তাদের হাত ধরেই অঙ্কিত হবে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের পথ নকশা।
মঙ্গলবার (৫ জানুয়ারি) এশিয়ান ইউনিভার্সিটির রজতজয়ন্তী অনুষ্ঠানে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জীবন মানে যুদ্ধ। যে জীবনে যুদ্ধ নেই, চ্যালেঞ্জ নেই, সে জীবন জীবন নয়। চলার পথে নানান বাধা আসবে, ঝড়ে গতি হারাবে। কিন্তু এই সাময়িক ছন্দপতনে থেমে গেলে চলবে না। দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অদম্য প্রাণশক্তি দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি জয় করেছেন বাংলাদেশের সমান সুনীল সমুদ্র সীমা। তিনি ব্লু-ইকোনোমির সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছেন। বিশ্ব ব্যাংকের অপবাদের বিপরীতে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের সাহসী সিদ্ধান্ত নিয়ে প্রমাণ করেছেন বাঙালি বীরের জাতি। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দক্ষ ও যোগ্য নেতৃত্বে এক সময়ের তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়।
তিনি আরো বলেন, আজকের প্রজন্ম মাদক, সাইবার অপরাধ, আকাশ সংস্কৃতির নেতিবাচক দিকসহ নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে বেড়ে উঠছে। তাদের এসব অপরাধ থেকে দূরে থাকতে হবে।
করোনার নতুন ধরনের সংক্রমণ, ভাইরাসটির গতিপ্রকৃতি বিবেচনা করে বিশেষজ্ঞদের মতামত নিয়ে সরকার শিগগিরই একটি সিদ্ধান্ত নেবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ আগামী নির্মাণের চলমান যাত্রায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানাই।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























