নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:২৯, ৫ জানুয়ারি ২০২১
দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১৯৮৩ টাকা বাড়ল
ফাইল ছবি
দেশের বাজারে ভরিতে এক হাজার ৯৮৩ টাকা করে বাড়ল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মঙ্গলবার (৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মূলত, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় দেশের বাজারেও দাম বাড়িয়েছে বাজুস। বুধবার (৬ জানুয়ারি) থেকে নতুন মূল্য কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট, চীন-ভারত-যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ এবং ইউএস নির্বাচন পরবর্তী পরিস্থিতি, তেলের দর পতন ও নানা জটিল সমীকরণের কারণে বিশ্ব বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইট পুরোদমে চালু না থাকা, বিএসটিআই-এর সক্ষমতার অভাব এবং নানা দাফতরিক জটিলতার কারণে দেশীয় গোল্ড ডিলারদের চাহিদার বিপরীতে স্বর্ণবার আমদানি করতে না পারার কারণে দেশীয় বুলিয়ন/পোদ্দার মার্কেটে স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সর্বশেষ গত ২ ডিসেম্বর ভরিতে সোনার দাম সর্বোচ্চ এক হাজার ১৬৬ টাকা কমানো হয়েছিল। এর এক মাস পর আবারও বাড়ল স্বর্ণের দাম।
নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম হয়েছে ৭৪ হাজার ৬৫০ টাকা। বুধবার থেকে ২১ ক্যারেটের প্রতিভরি সোনা ৭১ হাজার ৫০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি সোনা ৬২ হাজার ৭৫২ টাকা।
সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম বেড়ে হয়েছে ৫২ হাজার ৪৩০ টাকা। বর্তমানে ভরিপ্রতি এ দাম ২২ ক্যারেট ৭২ হাজার ৬৬৭ টাকা, ২১ ক্যারেট ৬৯ হাজার ৫১৭ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৭৬৯ টাকা ও সনাতন পদ্ধতির ৫০ হাজার ৪৪৭ টাকা।
উল্লেখ্য, সব মানের সোনার ক্ষেত্রে ভরিতে এক হাজার ৯৮৩ টাকা করে বেড়েছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























