আইনিউজ প্রতিবেদক
আপডেট: ০৯:৪৫, ৬ জানুয়ারি ২০২১
বাংলাদেশ টু সৌদি রুটে ফ্লাইট চালু আজ
করোনা নতুন বৈশিষ্ট্য প্রতিরোধে বন্ধ থাকা আন্তর্জাতিক ফ্লাইটের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সৌদি আরব। ফলে সৌদি আরবের সঙ্গে আবারও ফ্লাইট চালু করছে বাংলাদেশ।
আজ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদিগামী ফ্লাইটগুলো নিয়মিত চলাচল করবে।
এর আগে বাতিল হওয়া ফ্লাইটগুলোর যাত্রীদের আসন খালি থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতের টিকিট দেয়া হবে।
টিকিট পেতে বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com -এ দেয়া সূচি অনুযায়ী নিকটস্থ বিমান সেলস অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।
রোববার (৩ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, করোনার নতুন প্রজাতি ঠেকানো ও চলমান অবস্থার আরও উন্নতির জন্য দুই দফায় আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে সৌদি আরব। এ সময়ে শুধু আকাশ নয়, স্থল ও জল পথেও সৌদি প্রবেশ স্থগিত করা হয়।
গত ২৮ ডিসেম্বর সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা আরোপ করে। এর আগে আগে গত ২১ ডিসেম্বর জারি করা হয় প্রথম নিষেধাজ্ঞা। বর্তমানে পরিস্থিতি অনেকটা উন্নতি হওয়ায় তা প্রত্যাহার করল দেশটি।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























