ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪১, ৬ জানুয়ারি ২০২১

অস্ত্র মামলায় ৭ খুনের আসামি নূর হোসেনের যাবজ্জীবন

ফাইল ছবি

ফাইল ছবি

সাত খুন মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর নূর হোসেনকে অস্ত্র আইনের একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

আজ (বুধবার) অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল বেগম সাবিনা ইয়াসমিনের আদালত এ আদেশ দেন। জেলা ও দায়রা জজ কোর্টের অতিরিক্ত পিপি মো. সালাহ্ উদ্দীন (সুইট) এ তথ্য নিশ্চিত করেন।

প্রসঙ্গত, ২০১৪ সালে সাত খুনের পর নূর হোসেন ভারতে পালিয়ে গেলে তার বৈধ অস্ত্রের লাইসেন্স বাতিল হয়। এ ছাড়া তার সিদ্ধিরগঞ্জের বাড়িতে অভিযান চালিয়ে বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়। এসব ঘটনায় নূর হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে তিনটি মামলা করে পুলিশ।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়