ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৯, ৬ জানুয়ারি ২০২১

মওদুদ আহমদের শারীরিক অবস্থার উন্নতি

সংগৃহীত

সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক, মন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী মওদুদ আহমদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

বুধবার (৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

ডা. জাহিদ বলেন, ব্যারিস্টার মওদুদ সাহেব দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আলহামদুলিল্লাহ তিনি আগের চেয়ে ভালো আছেন।

জানা গেছে, আজ দুপুর ২টার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ডা. জাহিদ হোসেন ব্যারিস্টার মওদুদ আহমদের সঙ্গে দেখা করেন।

গত ২৯ ডিসেম্বর ব্যারিস্টার মওদুদ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। প্রফেসর শাহাবুদ্দিন আহমেদ তালুকদারের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন তিনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মওদুদ আহমদের রক্তের হিমোগ্লোবিন কমে গিয়েছিল। ভর্তি হওয়ার পর দুবার তার কোভিড-১৯ পরীক্ষা করা হয়। তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়