ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৬, ৬ জানুয়ারি ২০২১

রাজধানীর মালিবাগে ট্রেনে কাটা পড়লো ২ যুবক

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর মালিবাগের গুলবাগ রেললাইনে ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন।

নিহতরা হলেন- নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার নুর ইসলাম (২৭) ও রাকিব (২৫)। দুজনই বেসরকারি একটি প্রতিষ্ঠানে মার্কেটিং বিভাগে চাকরি করতেন। 

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান।

তিনি জানান, মালিবাগ গুলবাগ রেললাইনে দুটি ট্রেন অতিক্রম করার সময় একটি ট্রেনের ধাক্কায় দুজন মারা যায়। তাদের দুজনের কাছ থেকে পাওয়া আইডি কার্ডের মাধ্যমে তাদের পরিচয় জানা গেছে।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়