ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৬, ৭ জানুয়ারি ২০২১
আপডেট: ১৬:০০, ৭ জানুয়ারি ২০২১

দেশে করোনায় মারা গেছেন আরও ৩১ জন

ফাইল ছবি

ফাইল ছবি

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে দেশে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৭ জন।

গত বছরের ৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছিল। এর দশ দিন অর্থাৎ ১৮ মার্চ ভাইরাসটির সংক্রমণে প্রথম মৃত্যু হয়েছিল।

দেশে মোট মৃত্যু দাঁড়াল ৭ হাজার ৭১৮  জনে। মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৫ লাখ ১৯ হাজার ৯০৫ জনে।   

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এ সকল তথ্য পাওয়া গেছে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৩৮১ টি।  

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৬৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৪ হাজার ৪৪৬ জন।  

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সাত লাখ ৮১ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ১৪ হাজার ৫১৬ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়