আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৬:২৭, ৭ জানুয়ারি ২০২১
বাংলাদেশ চুক্তি অনুযায়ী যথাসময়ে ভ্যাকসিন পাবে: তথ্যমন্ত্রী
ফাইল ছবি
বাংলাদেশ চুক্তি অনুযায়ী যথাসময়ে ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
৭ জানুয়ারি সরকারের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে আজ (বৃহস্পতিবার) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপির যুগ্মসচিব রিজভী আহমেদ বলেছেন- ভ্যাকসিন নিয়ে সরকার ধুম্রজাল সৃষ্টি করছে- এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন নিয়ে যে ধুম্রজাল তৈরি হয়েছিল, তা একটি ভুল সংবাদের পরিপ্রেক্ষিতে। সেটি সিরাম ইনস্টিটিউট ও ভারতের স্বাস্থ্য সচিব নিরসন করে দিয়েছেন।
‘এরপরও যারা এসব কথা বলেন, আসলে তারা জনগণের মনে প্রথম থেকেই যে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালিয়ে আসছিলেন। তারই ধারাবাহিকতায় রিজভী আহমেদসহ বিএনপির নেতারা এসব কথা বলছেন। বাংলাদেশ চুক্তি অনুযায়ী যথাসময়ে ভ্যাকসিন পাবে।’
মির্জা আবদুল কাদের যে বক্তব্য দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রথমতো মির্জা আবদুল কাদের যে বক্তব্য দিয়েছেন, সেটির ব্যাখ্যা তিনি এরই মধ্যে দিয়েছেন। তিনি বলেছেন, তিনি নোয়াখালীর অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনীতি নিয়ে কথা বলেছেন। সারা দেশের রাজনীতি নিয়ে তিনি কোনো কথা বলেননি। তিনি বিবৃতি দিয়ে এটা জানিয়েছেন।
তথ্যমন্ত্রী আরো বলেন, মির্জা আবদুল কাদেরের বক্তব্যে আমি মনে করি, আমাদের দলের মধ্যে যে গণতন্ত্র আছে, যে কেউ তার অভিমত ব্যক্ত করতে পারেন, সেটারই বহিঃপ্রকাশ। সুতরাং এটি নিয়ে আলোচনা সমালোচনা যেটা হচ্ছে, সেটার ব্যাখা তিনি যেমন দিয়েছেন, একইসঙ্গে প্রকাশ পেয়েছে যে কেউ অভিমত ব্যক্ত করতে পারেন। এ রকম অভিমত আমাদের দলের মধ্যে বহুজন বহু আগেও ব্যক্ত করেছেন। তিনি যেহেতু আমাদের দলের সাধারণ সম্পাদকের ছোট ভাই, সেজন্য তারটা বেশি প্রচার হয়েছে। এটিই শুধু ভিন্নতা।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























