ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪১, ৭ জানুয়ারি ২০২১

রাজধানীতে যেন হঠাৎ উবে গেছে শীত

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীতে যেন হঠাৎ উবে গেছে শীতভাব। মানুষ যখন উষ্ণতা পেতে একটু গরম কাপড়ে নিজেকে মুড়ায় তখনি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হালকা রোদেও ভ্যাপসা গরমে ঘামতে থাকছে তারা। আপাতত ১১ জানুয়ারির আগে কমার কোনো খবর দিচ্ছে না আবহাওয়া অফিস।

আজ (বৃহস্পতিবার) রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।  

আবহাওয়াবিদ আবদুর রহমান খান বলেন, কিছুদিন যাবত ঢাকা ও এর আশপাশে তাপমাত্রা বাড়ছে। ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ছিল সর্বনিম্ন তাপমাত্রা। আজ সেটি ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

তিনি বলেন, আরো কিছুদিন এমন তাপমাত্রা অব্যাহত থাকবে। আগামী ১১ তারিখ পর্যন্ত এমন আবহাওয়া থাকতে পারে। এরপর আবার ধীরে ধীরে কমবে।

এদিকে শীতের এমন সময়ে গরম অনুভূত হওয়া বেশ বেমানান ঠেকছে রাজধানীবাসীর কাছে। মেসবাহ উদ্দিন নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বলেন, গতকাল রাতে বেশ গরম লাগছিল। শীতকালে এটি বেশ বেমানান। পরে এসি ছেড়ে ঘুমাতে হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর তাদের সবশেষ আবহাওয়া বুলেটিনে জানায়, সারাদেশে দিনে ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঢাকা ও আশপাশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়