নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে ভ্যাকসিন আসতে কোনো বাধা নেই: ভারতীয় হাইকমিশনার
সংগৃহীত ছবি
বাংলাদেশে ভ্যাকসিন আসতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। তবে কি পরিমাণ ভ্যাকসিন আসতে পারে তা জানাননি তিনি।
আজ (বৃহস্পতিবার) দুপুরে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।
ভারত থেকে কবে ভ্যাকসিন আসবে সেটা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, সরকার এবং অনেকগুলো প্রতিষ্ঠান এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকায় ভ্যাকসিন আসতে হয়তো কিছুটা সময় লাগতে পারে। এটি খুবই স্পর্শকাতর বিষয়। অন্য কোনও পণ্যের মতো নয়।
এর আগে সকালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করেন বিক্রম কুমার দোরাইস্বামী। এ সময় দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। সেখানেও তিনি চলমান করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেই এই কোভিড মহামারির সময়ও দু’দেশ একসঙ্গে কাজ করছে বলে মনে করেন ভারতীয় হাইকমিশনার।
এ সময় বাংলাদেশ সরকারের জি টু জি এবং উন্মুক্ত দর পদ্ধতির মাধ্যমে ভারত থেকে চাল আমদানি যাতে দ্রুততার সঙ্গে সম্পন্ন হয় সেজন্য ভারতের ভেতর অগ্রাধিকার ভিত্তিতে পোর্টের সব সুবিধা প্রদানের নিশ্চয়তা দেন ভারতীয় হাইকমিশনার।
এছাড়াও খাদ্যপণ্যের মান উন্নয়ন, নিরাপদ খাদ্য, টেস্টিং ল্যাবরেটরি, চলমান খাদ্য গুদাম নির্মাণসহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জনসংযোগ কর্মকর্তা সুমন মেহেদী জানান।
বৈঠকে ভবিষ্যতেও দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তারা।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























