নিজস্ব প্রতিবেদক
ও’ লেভেলের শিক্ষার্থী আনুশকার মৃত্যুর ঘটনায় মামলা
ফাইল ছবি
রাজধানীর কলাবাগানে বন্ধুর বাসায় গিয়ে মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী আনুশকা নূর আমিনকে ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দিনগত রাতে নিহত আনুশকার বাবা মো. আল-আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় একমাত্র আসামি করা হয়েছে আনুশকার প্রেমিক ইফতেখার ফারদিন দিহানকে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) আবুল হাসান গণমাধ্যমে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ২ ধারায় একটি মামলা দায়ের করেছেন নিহত আনুশকার বাবা আল-আমিন। মামলায় শুধুমাত্র ইফতেখার ফারদিন দিহানকেই একমাত্র আসামি করা হয়েছে। তাকে আমরা বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাতেই আটক করেছি, এখন তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ ঘটনায় আরো তিনজনকে আটকের বিষয়ে এসি আবুল হাসান বলেন, বাকি তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তাদের ডিজিটাল ডিভাইসগুলো আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছি। তাদের কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরও মামলায় অন্তর্ভুক্ত করা হবে।
এর আগে বৃহস্পতিবার রাতে এ ঘটনায় আনুশকার প্রেমিক ইফতেখার ফারদিন দিহানসহ চার জনকে আটক করে কলাবাগান থানা পুলিশ।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























