নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:৫৬, ৮ জানুয়ারি ২০২১
আনুশকাকে ধর্ষণ-হত্যার দায় স্বীকার মূল অভিযুক্ত দিহানের
অভিযুক্ত ইফতেখার ফারদিন দিহান
রাজধানীর কলাবাগান এলাকায় ধানমন্ডি মাস্টার মাইন্ড স্কুলের ও লেভেলের শিক্ষার্থী আনুশকা নুরকে ধর্ষণ ও হত্যার দায় প্রাথমিকভাবে স্বীকার করেছে মূল অভিযুক্ত ইফতেখার ফারদিন দিহান। সেই সঙ্গে জানিয়েছে, ধর্ষণের পরিকল্পনা থেকেই ডাকা হয় ওই শিক্ষার্থীকে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দিনগত রাতে নিহত আনুশকার বাবা মো. আল-আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় একমাত্র আসামি করা হয়েছে ইফতেখার ফারদিন দিহানকে।
এ ঘটনার পরপরই পুলিশ মূল অভিযুক্ত ফারদিনসহ ৪ জনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে ফারদিন পুলিশের কাছে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে। শুক্রবার (৮ জানুয়ারি) নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
জিজ্ঞাসাবাদে দিহান পুলিশকে জানায়, ধর্ষণের পরিকল্পনা আগেই করা ছিলো। বন্ধু হলেও দুজনের প্রেমের সম্পর্ক বেশিদিন হয়নি। মাত্র তিন মাস হলো উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক হয়েছে। গ্রুপ স্টাডির নাম করে আনুশকাকে ফোন করে কলাবাগান লেক সার্কাসের একটি বাসায় ডেকে নেয় দিহান। দুপুর ১২ টা থেকে একটার মধ্যে জোরপূর্বক আনুশকাকে ধর্ষণ করে দিহান। দুপুর একটার দিকে আনুশকা রক্তক্ষরণ বন্ধ না হলে অচেতন হয়ে পরে। এরপর তাকে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ধর্ষণকারী একজন নাকি চারজন জানতে চাইলে কলাবাগান থানা পুলিশ জানিয়েছে, দিহান জানিয়েছে সে একাই ধর্ষণ করেছে। অবস্থা বেগতিক দেখে খবর পেয়ে বাকিরা এসেছে। পুলিশ দিহানকে গ্রেফতার দেখিয়েছে। বাকি তিনজনকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আনুশকাকে কোক জাতীয় পানীয়ের সঙ্গে অচেতন করার ওষুধ খাওয়ানো হয়েছিল বলে জানিয়েছে দিহান। ময়নাতদন্তের পর এ বিষয়ে জানা যাবে। আনুশকার মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে। আজ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























