ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১৭:০৯, ৮ জানুয়ারি ২০২১

মঙ্গলবার থেকে কমতে পারে তাপমাত্রা

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী মঙ্গলবার থেকে দেশে তাপমাত্রা আবারও কমতে পারে। শুক্রবার (৮ জানুয়ারি) এক পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর বলছে, আগামী ৪ দিনের শেষের দিকে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়