নিজস্ব প্রতিবেদক
আনুশকাহকে ধর্ষণের পর হত্যা: আসামি দিহান কারাগারে
অভিযুক্ত ইফতেখার ফারদিন দিহান
রাজধানীর কলাবাগানের মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী আনুশকাহ নূর আমিনকে ধর্ষণের পর হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার প্রেমিক তানভীর ইফতেখার ফারদিন দিহানকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার আদালতে স্বীকারোক্তি দেয়ার পর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে দুপুর ১ টা ১০ মিনিটের দিকে আসামি তানভীর ইফতেখার ফারদিন দিহানকে আদালতে হাজির করা হয়।
এদিন আসামি দিহান স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় মামলার তদন্তকারী কর্মকর্তা কলাবাগান থানার পুলিশ পরিদর্শক আ ফ এম আসাদুজ্জামান আসামি দিহানের ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।
এরপর ঢাকা মহানগর হাকিম মো. মামুনুর রশিদের আদালত তার এ জবানবন্দি রেকর্ড করেন। আসামি দিহানের স্বীকারোক্তি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পরে এ মামলায় গ্রেফতার প্রেমিক তানভীর ইফতেখার ফারদিন দিহানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ জানুয়ারি ধার্য করেন আদালত। শুক্রবার ঢাকা মহানগর হাকিম মো. মামুনুর রশিদের আদালত মামলার এজাহার গ্রহণ করে এ দিন ধার্য করেন।
বৃহস্পতিবার রাতে আনুশকার বাবা মো. আল-আমিন বাদী হয়ে কলাবাগান থানায় ইফতেখার ফারদিন দিহানকে একমাত্র আসামি করে মামলাটি দায়ের করেন। এরপর কলাবাগান থানার পুলিশ তাকে এ মামলায় গ্রেফতার দেখায়।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























