আইনিউজ ডেস্ক
আপডেট: ১৬:২০, ৯ জানুয়ারি ২০২১
সরকারের উন্নয়নের পক্ষে কলাম লেখে শাস্তি পেলেন মঞ্জুরুল
দলের অবস্থানের বাইরে গিয়ে ক্ষমতাসীন সরকারের উন্নয়নের পক্ষে কলাম লেখার কারনে ছয় মাসের জন্য শাস্তি পেলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির উপদেষ্টা মনজুরুল আহসান খান। তাকে ছয় মাসের জন্য দায়িত্বচ্যুত করা হয়েছে। এ ছয় মাস উপদেষ্টার দায়িত্বের পাশাপাশি পার্টির অন্য সব দায়িত্ব থেকেও বিরত থাকতে হবে তাকে।
শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় সিপিবির প্রেসিডিয়াম সদস্য ও প্রচার বিভাগের প্রধান আবদুল্লাহ আল ক্বাফী (কাফি রতন) এক বিবৃতিতে মঞ্জুরুল আহসান খানের শাস্তির ব্যাপারটি জানান।
এর আগে গত ১৫ ডিসেম্বর একটি দৈনিক পত্রিকায় মনজুরুল আহসান খানের নামে একটি লেখা প্রকাশিত হয়। সেখানে তিনি বর্তমান সরকারের প্রশংসা করে লিখেন, “শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। যমুনা সেতু ও পদ্মা সেতু আজ দৃশ্যমান। দেশ ক্রমেই উন্নত দেশের পর্যায়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। মুক্তিযুদ্ধে লাখো শহীদের স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে সমাজতান্ত্রিক শোষণমুক্ত বাংলাদেশ আজ পৃথিবীর মানচিত্রে দৃশ্যমান হয়ে উঠছে।”
বিষয়টি নিয়ে সিপিবির দেওয়া বিবৃতিতে বলা হয়, “মনজুরুল আহসান খান একটি দৈনিক পত্রিকায় লিখিত প্রবন্ধে ও আরেকটি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে বর্তমান সরকার সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, তা দলের দৃষ্টিভঙ্গি, মূল্যায়ন ও রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। তাই ৫ জানুয়ারির প্রেসিডিয়াম সভায় মনজুরুল আহসান খানকে সিপিবির উপদেষ্টা পদসহ দলের অন্যান্য দায়িত্ব থেকে ছয় মাসের জন্য বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
প্রসঙ্গত, মনজুরুল আহসান খান সিপিবি'র তিনবারের সভাপতি। ১৯৯৯ সালে সিপিবির সপ্তম কংগ্রেসের মাধ্যমে সিপিবির সভাপতির দায়িত্ব পান শ্রমিক নেতা ও একাত্তরের রণাঙ্গনের গেরিলাযোদ্ধা মনজুরুল আহসান খান।
২০১২ সালে মুজাহিদুল ইসলাম সেলিম সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে মনজুরুল আহসান খান দলের উপদেষ্টা হিসেবে আছেন।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























