ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

আইনিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৪, ৯ জানুয়ারি ২০২১

`করোনা মোকাবেলায় বিশ্বে বাংলাদেশের অবস্থান ২০তম`

ফাইল ছবি

ফাইল ছবি

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘করোনা মোকাবেলায় এ উপমহাদেশে আমরা সবচেয়ে ভালো অবস্থানে রয়েছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সক্ষমতার দিক থেকে করোনা মোকাবেলায় সবার ওপরে বাংলাদেশের অবস্থান এবং পুরো পৃথিবীতে ২০তম।'

শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে রংপুর বিটিভি উপকেন্দ্র পরিদর্শনে গিয়ে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

এসময় তিনি বলেন, ‘করোনার ভ্যাকসিন নিয়ে কোনো শঙ্কা নেই, চুক্তি অনুযায়ী যথাসময়ে ভারত থেকে ভ্যাক্সিন আসবে। ভ্যাকসিন নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল তা নিয়ে সেরাম ইনস্টিটিউট বিবৃতি দিয়েছে এবং গণমাধ্যমে বিষয়টি পরিষ্কার করেছে।’

মন্ত্রী বলেন, ‘একই সাথে ভারতের স্বাস্থ্যসচিব নিশ্চিত করেছেন যে বাংলাদেশ চুক্তি অনুযায়ী যথাসময়ে করানোর ভ্যাক্সিন পাবে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতও বিষয়টি নিশ্চিত করেছেন।’

গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যম যে পরিমাণ স্বাধীনতা নিয়ে কাজ করে, বিশ্বের অনেক দেশে এমন স্বাধীনতা পায় না, এর বাইরেও যদি কেউ হয়রানির শিকার হয় আমার দৃষ্টিগোচর হলে আমি যথাযথ ব্যবস্থা নেই।’

তথ্যমন্ত্রী বলেন, ‘রংপুরে বাংলাদেশ টেলিভিশনের উপকেন্দ্র খুব দ্রুত সময়ের মধ্যে বিভাগীয় কেন্দ্রে পরিণত করা হবে। যার ফলে রংপুর বিভাগ থেকেও বিটিভির অনুষ্ঠান সম্প্রচার করা হবে।’

হাছান মাহমুদ বলেন, ‘করোনা মোকাবিলায় বাংলাদেশের অবস্থান উপমহাদেশের মধ্যে সবচেয়ে ভালো। ব্লুর্মবার্গের রিপোর্ট অনুযায়ী, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উপমহাদেশে বাংলাদেশ সব থেকে ভালো অবস্থায় রয়েছে।’

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়